1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে বিএনপির সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এরইমধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফরিদপুর ছাড়াও বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার বিএনপির নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। পাশাপাশি জাসাসসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর সদস্যরা গান পরিবেশন করছেন। সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এরইমধ্যে ফরিদপুরে পৌঁছেছেন।

জানা গেছে, বিশাল ট্রলারের বহর নিয়ে ফরিদপুর এসেছেন মাদারীপুর ও শরীয়তপুর বিএনপির নেতাকর্মীরা। এরপর দীর্ঘ পথ পায়ে হেঁটে সমাবেশস্থলে পৌঁছেছেন তারা।পরিবহন ধর্মঘট থাকায় বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই পায়ে হেঁটে, মোটর সাইকেলে চড়ে আবার অনেককে বাইসাইকেলে করেও সমাবেশস্থলে আসতে দেখা গেছে। সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT