1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ফরিদপুরে ‘প্রয়াস’-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

এস ইসলাম বাংলার আকাশ ডেস্ক ,ফরিদপুর।

গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় ফরিদপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রয়াস’-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ ৩ জুলাই ২০২৬, রোজ শুক্রবার ফরিদপুর প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালি এবং ফরিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস, ফরিদপুর-এর আহবায়ক জনাব এস. এম. সাত্তার। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি দিল মোহাম্মদ দীনু এবং সাধারণ সম্পাদক মো: বজলুর রশীদ খান। এ সময় ফরিদপুরের আরো কিছু ব্যায়াম সংগঠন প্রতিনিধি যেমন ফরিদপুর ফিটনেস ক্লাব, বেস্ট লাইফ সহ বেশকিছু প্রতিষ্ঠান উপস্থিত ছিল।
সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের সামাজিক ও সাংস্কৃতিক অবদান তুলে ধরেন এবং আগামীতেও এই ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT