1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, উন্নয়ন কর্মসূচি ও খাল পুনঃখননের উদ্বোধন পিরোজপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে ছাই ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু শ্যামলীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, আসামি গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেল্পার নিহত ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন রাজবাড়ীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ডোমরাকান্দি এলাকার কৃষি কলেজ মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস (তরুণ) এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশ জরুরি। তারা নতুন খেলার মাঠ সৃষ্টি ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে আহ্বান জানান।

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT