বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রহমান রাজুর আগমন উপলক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাকে স্বাগত জানান। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে গিয়ে শেষ হয়।
খলিলপুর বাজারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মাশরুর রহমান রাজু। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে এবং দলের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিতে মাশরুর রহমান রাজুকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাসিন্দা। এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।