1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ছে না: প্রধানমন্ত্রীর বার্তা ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ইরানের ৫ কঠোর শর্ত ফরিদপুরে চাঞ্চল্য: সাবেক এমপি প্রার্থীর বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ মাদারীপুরে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড়, সদরঘাটে ব্যস্ততা দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি ভয়াল ২৫ মার্চ আজ: জাতীয় গণহত্যা দিবস পালিত ফরিদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন আগামীকাল

ফরিদপুরে চাঞ্চল্য: সাবেক এমপি প্রার্থীর বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু (৫২) অভিযুক্তের আপন ছোট ভাই।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে মিন্টুকে ডেকে নিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় উত্তেজিত জনতা তার গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT