1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সকালে খালি পেটে জিরা পানি পানের যত উপকারিতা মেহেরপুরে পরীক্ষার নক্লের ভিডিও করায় সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই নতুন বাইক কিনে ফেরার পথে মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই তরুণ নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরের কোনাবাড়ীতে জরুরি রক্ষণাবেক্ষণ: আজ সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ঢাকাসহ ১১ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সংকেত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি রোনালদোর দারুণ গোলে জয়রথ অব্যাহত আল নাসরের, শীর্ষে থেকে উড়ছে দল

ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরায়েলি হামলা: গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩১১ Time View

উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে বুধবার মানবিক সাহায্যের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি। আহত হয়েছে আরও প্রায় ৩০০ জন।

বার্তা সংস্থা এএফপিকে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা সতর্কতামূলক গুলি ছুঁড়েছে এবং গুলিতে কেউ হতাহত হয়েছে বলে তাদের জানা নেই।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, ঘটনার পর তাদের হাসপাতালে অন্তত ৩৫টি মৃতদেহ আনা হয়। পরে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪৮ জনে।

এছাড়া গাজার রাফাহ এলাকায় একটি মানবিক সাহায্য কেন্দ্রের কাছে আলাদা এক ঘটনায় ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। তবে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, তাদের কোনও সাহায্য কেন্দ্রের আশেপাশে এমন কোনও হত্যার ঘটনা ঘটেনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT