1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি-তাণ্ডবের আশঙ্কা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ১৫ শ্রমিকের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ ফরিদপুরে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ কানাইপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ দাকোপে র‍্যাবের কাছ থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা, পরে পুনরায় আটক

ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের ডোবা থেকে উদ্ধার করা হলো বৃদ্ধের লাশ

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৯৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ।

সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের পাশে একটি ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ১২ টার দিক তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। জানা যায়, গত দুইদিন আগে তিনি তার বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির নাম ফজর খান। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে বেলা ১২ টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে বিষয়টি স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে মৃতের আত্মীয়রা ঘটনাস্থলে আসে এবং লাশ চিহ্নিত করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ফরিদপুরে পাঠিয়েছি। পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT