1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ফরিদপুরের আলফাডাঙ্গায় কবরস্থানে আগুন, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি সামাজিক কবরস্থানে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কবরস্থানের বিভিন্ন গাছপালা ও কবরের ওপর জন্মানো ঘাস-ঝোপ পুড়ে যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ কবরস্থান কমিটির পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী যৌথভাবে অভিযোগপত্র জমা দেন।

এর আগে সোমবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কবরস্থানে আগুন দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কবরস্থানের ভেতরে থাকা গাছপালা, ঘাস ও ঝোপঝাড় পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কবরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT