1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের ঢাকার ৬ সরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিতের নির্দেশ কক্সবাজারে তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বর্ষার আগেই পদ্মার ভাঙনে আতঙ্কে কান্দারবাড়ি, স্থায়ী বাঁধের দাবি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ১–১ ড্র বসনিয়ার লিড শোধ করল কানাডা, ম্যাচে ফিরল সমতা চুয়েটে শুরু ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৬’, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ভারতের হাসপাতালে বিরতিতে স্বাগতিক কানাডার বিপক্ষে এগিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব, প্রশংসায় ভাসছেন ডিজে সঞ্জয় মিরকাদিম আড়তে চড়া দামে ইলিশ, ক্রেতাদের মধ্যে অসন্তোষ

নৌকা প্রতীক নিয়ে এত ভয় কেন? – রনি: বিতর্কের ঝড়

banglarakash
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৮২ Time View

নৌকা নিয়ে এত ভয় কেন বলে প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। এই দলটির কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ। তবে দলটিকে এখনো একটি নিষিদ্ধ দলে পরিণত করা হয়নি।

কিন্তু এদের যে ছাত্র সংগঠনটি, এটিকে আইনগতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই দলের যে প্রতীক নির্বাচনী প্রতীক নৌকা সেটা বাদ দেওয়া হয়েছে।

‘তো এই অবস্থায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে; সেটার ভবিষ্যৎ কী হতে পারে। এটার ভবিষ্যৎ কোন পর্যায়ে যাবে সেটি প্রসঙ্গ ভিন্ন হলেও বর্তমান জমানায় নৌকা, ধানের শীষ, আওয়ামী লীগ—এগুলোকে ভুলিয়ে দিলে আমাদের পুরো জাতিসত্তার একটা বিবর্তন হবে। আমাদের রুচি, আভিজাত্য, ইতিহাসবোধ, কৃষ্টি-কালচার সবকিছুর একটা রেভল্যুশন হয়ে যাবে।

যেটা হয়েছিল ফ্রান্স রেভল্যুশনের মাধ্যমে। এর মাধ্যমে পুরো জাতির মস্তিষ্ক থেকে হাজার বছরের ইতিহাসকে ধামাচাপা দেওয়া হয়েছিল।’

যে দোয়ায় গুনাহ মুছে নেকি লিপিবদ্ধ হয়

‘ফলে এখানে যে অভ্যুত্থানটা হয়েছে, এটাকে যদি বিপ্লবে রূপান্তরিত করা যায়, মুজিববাদকে কবর দেওয়া যায়, আওয়ামী লীগের ইতিহাসকে মুছা যায়, নৌকাকে যদি মুছে দেওয়া যায়, তার সঙ্গে সঙ্গে আমাদের আবহ বাংলার ইতিহাস যেটার সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস রয়েছে সেগুলো ইতিহাসের ধারাবাহিকতায় অনেক কিছু হতে পারে। এখন বাংলাদেশ আসলেই একটা টার্নিং পয়েন্টে আছে।

আমি শুধুমাত্র নিরপেক্ষভাবে পুরো ঘটনাটা বর্ণনা করলাম। এটার ভবিষ্যতটা কী হবে আমি নিজেও জানি না এবং কোনটা ভালো হবে তাও জানিনা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT