1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে উগান্ডার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ Time View

ত্রুটিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কারণে উগান্ডায় টার্গেটেড ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে সোমবার বিবৃতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

এতে তিনি বলেন, উগান্ডায় ত্রুটিপূর্ণ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যারা দায়ী, জড়িত বলে মনে করা হবে টার্গেটেড ওইসব ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি।

প্রেসিডেন্ট নির্বাচনের সময়ের উল্লেখ করে তিনি বলেন, ওই সময় আমি উগান্ডা সরকারের প্রতি অনুরোধ করেছিলাম এসব ক্ষেত্রে তাদের রেকর্ডের উল্লেখযোগ্য উন্নতি করতে এবং ত্রুটিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া, সহিংসতা ও ভীতিপ্রদর্শনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে।

এতে তিনি আরও বলেন, এখন আমি ভিসা নিষেধাজ্ঞা নীতির আওতা বৃদ্ধির ঘোষণা দিচ্ছি। উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার জন্য দায়ী অথবা জড়িত বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং অন্যরা এর আওতায় আসবেন। যারা প্রান্তিক পর্যায়ের মানুষ অথবা ঝুঁকিতে থাকা জনগণকে নিপীড়ন চালানোর নীতি ও কর্মকাণ্ড নিয়েছেন তাদের বিরুদ্ধে প্রযোজ্য হবে এই নীতি। এর মধ্যে থাকবেন পরিবেশবাদী কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যক্তি এবং নাগরিক সমাজের সংগঠনগুলো। এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের পরিবারও।

বিবৃতিতে ব্লিঙ্কেন আরও বলেন, উগান্ডার জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। গণতন্ত্র, মানবাধিকার, জনস্বাস্থ্য এবং পারস্পরিক সমৃদ্ধিকে এগিয়ে নিতে একত্রিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আবারো উগান্ডা সরকারকে দৃঢ়তার সঙ্গে গণতন্ত্রকে সমুন্নত রাখতে মানবাধিকারকে সুরক্ষিত রাখতে উৎসাহিত করেন। যাতে দুই দেশের মধ্যে বহু দশকের অংশীদারিত্বকে টেকসই করা যায় এবং তাতে মার্কিন ও উগান্ডার নাগরিকরা সুবিধা পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT