1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

নতুন মডেলের আইফোন বাজারে আসছে না

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৬৩ Time View

বাংলার আকাশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বাজারগুলোতে নতুন মডেলের আইফোন পাওয়া যাচ্ছে না। গতকাল ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আইফোন কিনতে গিয়ে অনেকেই দেখেন, অ্যাপল স্টোর, অনলাইন, খুচরা বিক্রেতা এবং বড় বড় ইলেকট্রনিক্সের দোকান, কারো কাছেই আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স মডেলের ফোনগুলো নেই। এমনকি অ্যাপলের ওয়েবসাইটে অর্ডার করেও পাওয়া যাচ্ছে না ফোনটি। ওয়েবসাইটে যারা অর্ডার করেছেন, তাদের ডেলিভারির জন্য কমপক্ষে ৪০ দিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনা মহামারির প্রভাবে উৎপাদন বন্ধ থাকায় বাজারে আইফোনের এ ঘাটতি তৈরি হয়ে থাকতে পারে। এছাড়া দেশটি থেকে অ্যাপল পণ্যের চালানে বিলম্ব হওয়াও এর একটি কারণ হতে পারে। এসব কারণে চলতি সপ্তাহে অ্যাপলের শেয়ারদরে ২ শতাংশ পতন হয়েছেে।

বিশ্লেষকরা বলছেন, গত বছরের ব্ল্যাক ফ্রাইডে কেনাকাটার মৌসুমে প্রায় ১ কোটি আইফোন বিক্রি হয়। এবার হয়তো তা ৮০ লাখ ইউনিটে নেমে আসতে পারে। বাজারে আইফোনের যোগান চাহিদার তুলনায় অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ কম বলে জানাচ্ছেন তারা।

(সংগৃহীত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT