1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ সন্দেহভাজন মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৮২৫ পিস ইয়াবাসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮২৫ পিস ইয়াবাসহ মো. সোহেল শেখ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার ছাগলদী গ্রামের বাসিন্দা।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নগরকান্দা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT