1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

দেশে সড়ক দুর্ঘটনার উচ্চ ঝুঁকি এই ২১ জায়গায়

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৯৩ Time View

ব্যবসায়ী বিলু চৌধুরী গত জুনে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সামনে দুর্ঘটনায় আহত হন। তিনি রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে ধাক্কা দেয় একটি তিন চাকার যান। রাজধানীর একটি হাসপাতালে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর বিলু চৌধুরীর মৃত্যু হয়।

বিলু চৌধুরী যেখানে আহত হয়েছিলেন, সেই জায়গায় নিয়মিতই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটি ঢাকা-বগুড়া মহাসড়কের একটি অংশ। শুধু এ অংশে নয়, শেরপুর উপজেলার উত্তরে দশমাইল এলাকা থেকে দক্ষিণে সীমাবাড়ি পর্যন্ত ২১ কিলোমিটার মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ।

সরেজমিন গতকাল মঙ্গলবার দেখা যায়, সড়কটি দিয়ে দ্রুতগতিতে শত শত যানবাহন চলাচল করে। তবে রাস্তা পারাপারের নিরাপদ ব্যবস্থা নেই। সড়কের দুই উপজেলার মহিলা কলেজসহ একাধিক প্রতিষ্ঠান। নানা কাজে প্রতিদিন উপজেলা পরিষদ কার্যালয়ে কয়েক শ মানুষ আসেন। সিএনজিচালিত অটোরিকশাসহ পায়ে চালিত রিকশার যত্রতত্র চলাফেরা এই সড়কে।

শেরপুর পৌর শহরের ক্রীড়া সংগঠক আবদুল খালেক বলেন, ‘প্রতিদিন জীবন হাতে করে এই সড়ক ধরে আমাদের চলাচল করতে হয়।’

সড়ক দুর্ঘটনা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শেরপুরের এই জায়গার মতো দেশের ২১টি স্থান সড়ক দুর্ঘটনার অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। ২০২০ থেকে ২০২৪ সাল—এই পাঁচ বছরের ৩৭ হাজার সড়ক দুর্ঘটনা বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ২১ জায়গায় মোট সড়ক দুর্ঘটনার ১৪ শতাংশ সংঘটিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT