1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় ফরিদপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী কারাগারে । খামেনির স্মরণে তেহরানে গণসমাবেশ, প্রতিশোধ ও নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা অসুস্থ ইউপি চেয়ারম্যান নুরুল আলমকে হাসপাতালে দেখে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংখ্যালঘুদের সমান রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতে কার্যকর উদ্যোগের আহ্বান ফরিদপুরে ডিএনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার দেশে ফেরার এক মাস আগেই সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সাময়িক বরখাস্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে চারজন আটক, উদ্ধার হলো ফাঁদ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

দেশে ফেরার এক মাস আগেই সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আর মাত্র এক মাস পর দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। পরিবারের সদস্যরাও পাত্রী দেখা শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রবাসী যুবক হানিফ মিয়া (২৫)।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আনুমানিক ২টার দিকে পবিত্র মক্কা নগরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরবে পাড়ি জমান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার দাদির মৃত্যুর পর তার নামে ওমরা পালন করেন। ওমরা শেষে এক বাংলাদেশি সহকর্মীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এরপর গাড়ি থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। সঙ্গে থাকা তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে যায়, যা তাদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।

পরিবারের ভাষ্য, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। এক মাস পর দেশে ফিরে তার বিয়ে হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে পরিবারের সদস্যরা প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় পুরো পরিবার শোকাহত।

স্বজনরা জানান, হানিফের কর্মস্থলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিবারের দাবি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহায়তায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT