1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ফল আজ সন্ধ্যায় মায়ানমার থেকে ২৪ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল বিজিবি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ১, আতঙ্কে বাংলাদেশি পর্যটকেরা ফরিদপুরে পুলিশ সাংবাদিক মতবিনিময়: মাদক ও কিশোর গ্যাং দমনে যৌথ উদ্যোগের আহ্বান! কলকাতায় বাংলাদেশি নিহত: ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ! ৫০তম বিসিএস ভাইভা সময় সূচি এবং ৭ প্রার্থীর পরীক্ষা বাতিল পিএসসি প্রজ্ঞাপন! দীপু মনির প্যারোলে মুক্তি: মুন্সীগঞ্জ কারাগার থেকে নেওয়া হলো ঢাকায় নাটোরে জরুরি রক্ষনাবেক্ষণ: বড়াইগ্রামে আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড!

দীপু মনির প্যারোলে মুক্তি: মুন্সীগঞ্জ কারাগার থেকে নেওয়া হলো ঢাকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View
মুন্সীগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ঢাকা যাওয়ার দৃশ্য
মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য বিশেষ প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশি পাহারায় তাঁকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাঁকে বহনকারী প্রিজন ভ্যানটির সামনে ও পেছনে পুলিশের দুটি বিশেষ নিরাপত্তা বহর নিয়োজিত ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনটি যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন তাঁকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমোদন প্রদান করে।

অনুমোদনের শর্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলের মেয়াদ কার্যকর থাকবে। নির্ধারিত সময়সীমা শেষে কারাবিধি অনুসরণে ডা. দীপু মনিকে পুনরায় পুলিশ পাহারায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT