1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান দেবিদ্বারে পুলিশ দেখে স্ট্রোক করা নারীর মৃত্যু ত্রিশালে আইল্যান্ডে বরযাত্রীবাহী বাস, আহত একাধিক

ট্রাম্পের নির্দেশ তেহরান খালি করার

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪৯ Time View

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের আজ পঞ্চম দিনে। ক্রমবর্ধমান এই উত্তেজনা যেকোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে তেহরানের বাসিন্দাদের সতর্ক করেন।

তিনি আরও বলেন- “সবার এখনই তেহরান ছেড়ে যাওয়া উচিত।” তবে কেন এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

সোমবার এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম, তাতে তাদের সম্মতি দেওয়া উচিত ছিল। কী লজ্জা এবং কী প্রাণহানির অপচয়! আমি বহুবার বলেছি—ইরানের পারমাণবিক অস্ত্র থাকা চলবে না।”

তিনি আরও বলেন, “জরুরি ভিত্তিতে সবাইকে তেহরান খালি করতে হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এক আকস্মিক অভিযানে ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায়।

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও অন্তত ১১ জন পরমাণুবিজ্ঞানী। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT