1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাত পুনর্গঠনে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আজ দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর টেকনাফে দিনদুপুরে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ, উদ্বেগে পরিবার ও এলাকাবাসী রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল শেখ গ্রেফতার ফরিদপুরে মানববন্ধন, আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের উদ্বোধন, স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার প্রত্যাশা রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

টেকনাফে দিনদুপুরে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ, উদ্বেগে পরিবার ও এলাকাবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে দিনদুপুরে এক পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসককে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তি ডা. কামাল উদ্দিন (৬৫), যিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি পাহাড়ি এলাকা থেকে এসে ডা. কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে তাকে জোরপূর্বক নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। অভিযুক্তদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ বাধা দেওয়ার সাহস পাননি বলে স্বজনরা জানান। ঘটনার পর পুলিশ ও বিজিবিকে বিষয়টি জানানো হয়।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস বলেন, প্রকাশ্যে এ ধরনের অপহরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত অপহৃত চিকিৎসককে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও জানান, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অপহৃত চিকিৎসকের পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুস্থ অবস্থায় উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT