1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি এইচএসসিতে অংশ নিতে না পারার ১৩ হাজার টাকার অভিযোগ সত্য নয়: শিক্ষা মন্ত্রণালয় মুখোমুখি বাস–ট্রাক সংঘর্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে আহত ৭ বিদেশি সিগারেট চোরাচালানে বাড়ছে ঝুঁকি, লাগেজে মিলছে বড় চালান ছাত্রদলের ‘ভুয়া কমিটি’ বিজ্ঞপ্তি ভাইরাল, সই জালিয়াতির অভিযোগ রিজভীর বিশ্বকাপ থেকে বিদায়েও আত্মবিশ্বাসী কেপ ভার্দে কোচ, ‘দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছি’ খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে লাখো মানুষের ঢল, কড়া স্লোগানে মুখর শহর জুলাই শহীদদের স্মরণে জাতীয় সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ ও নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করলেন নায়াব ইউসুফ ‘জুলাই সনদকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি’—মামুনুল হক

জুলাই শহীদদের স্মরণে জাতীয় সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে রাজধানীতে ‘জুলাই জাতীয় সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ ও তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানের ব্যানারে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ইতিহাস, চেতনা ও আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। এতে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়া অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

বক্তারা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন, যা পরবর্তীতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয় বলে উল্লেখ করা হয়। আন্দোলনের সময় দমন-পীড়ন, ইন্টারনেট বন্ধ এবং সহিংসতার বিভিন্ন ঘটনার কথাও আলোচনায় উঠে আসে।

আবু সাঈদের মৃত্যুকে আন্দোলনের মোড় ঘোরানো ঘটনা হিসেবে উল্লেখ করে বক্তারা তাকে ‘প্রথম শহীদ’ হিসেবে শ্রদ্ধা জানান। পরবর্তী সময়ে আন্দোলনের বিস্তার এবং রাজনৈতিক পরিবর্তনের বিষয়ও আলোচনায় আসে।

সরকারি গেজেট অনুযায়ী জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ৮৩৪ জন বলে উল্লেখ করা হলেও, জাতিসংঘের একটি প্রতিবেদনে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে নিহতের সংখ্যা ১৪০০-এর বেশি হতে পারে বলে ধারণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT