1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। তবে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ইওয়াতে প্রিফেকচারের পূর্ব উপকূলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রথমে এর মাত্রা ৬.৯ বলা হলেও পরে তা সংশোধন করে ৭.২ নির্ধারণ করা হয়।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। কম্পন উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ছাড়াও রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি প্রতিক্রিয়া দল কাজ করছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকতে জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের সময় কয়েকটি এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুলে দিনের ক্লাস বাতিল করা হয়েছে।

এদিকে নিরাপত্তার কারণে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বুলেট ট্রেন ও স্থানীয় রেলসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেলপথ ও অন্যান্য অবকাঠামোর নিরাপত্তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিভিন্ন শহরে কয়েক মিনিট ধরে কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উদ্ধার বা জরুরি সহায়তা কার্যক্রমের প্রয়োজন হয়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জাপানের এ অঞ্চলে একাধিক ভূমিকম্প হয়েছে। তাই পরবর্তী কয়েকদিন সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT