দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ছুটির দিনেও রাজধানী ঢাকার বাতাসের মানের কোনো উন্নতি হয়নি। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুমান সূচক ছিল ১৬৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মেগাসিটি ঢাকা।
বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর চিত্র আইকিউএয়ারের তালিকায় একই সময়ে ২৩৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা (১৭৬) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭৪)। অন্যদিকে, দূষিত বায়ুর শীর্ষ দশে থাকা বাকি শহরগুলোর একিউআই স্কোর ১২২ থেকে ২৩৬-এর মধ্যে রয়েছে।
একিউআই স্কোর ও স্বাস্থ্যঝুঁকি বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। অস্বাস্থ্যকর বাতাসের এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং সুস্থ ব্যক্তিদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।