1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ এক যুবক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় তিনজন নিখোঁজ হওয়ার পর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঘটনাগুলো ঘটে। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তবে মহানন্দা নদীতে নিখোঁজ হওয়া এক যুবকের সন্ধান এখনও মেলেনি।

নিহত দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রউফ হাজিপাড়া গ্রামের জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেররশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে, মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন পৌর এলাকার আরামবাগ-আজাইপুর মহল্লার বাসিন্দা মো. সাকিরুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রিফাত ও রাসেল আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় ফিশিং ট্রলারের সহায়তায় সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একই দিন মহানন্দা নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে নিখোঁজ হন সাকিরুল ইসলাম। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মহানন্দা নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT