1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

চরভদ্রাসনে রুপার সন্ধানে সাংবাদিকদের সাহায্য কামনা করলেন তার পরিবার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ Time View

বাংলার আকাশ  নিউজ ২৪ ডেস্কঃ

২০১৪ সালে একমাত্র সন্তান ফয়সাল হাসানকে মায়ের কাছে রেখে ২৫ বছর বয়সে জীবিকার সন্ধানে লেবানন পাড়ি জমান রুপা।
আর এসময়ের মধ্যে তার স্বামী আরেকটি বিয়ে করে নতুন সংসার বাধেন। অন্যদিকে বিদেশ বিভুইয়ে ভালো কাজ না পেয়ে দেড় বছর পর রুপা দেশে ফিরে আসেন। তবে এসময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কাউকে কিছু না বলে মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যেতেন আত্মীয়-স্বজনের কাছে। আবার ফিরেও আসতেন। তবে গত অক্টোবর মাসে এভাবে বাড়ি থেকে বের হয়ে আজ অব্দি আর ফিরে আসেননি। একারণে রুপার বিধবা মা আনােয়ারা বেগমের (৬১) কান্না যেনো থামছেই না। অশ্রুসজল নয়নে তিনি নিরুদ্দেশ মেয়ের সন্ধান জানতে সাংবাদিকদের সহায়তা চান।
গত ২৬ নভেম্বর চরভদ্রাসন থানায় মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি সাধারণ ডায়রি করেছেন। জিডি নং ৯৬৮।

চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগরের মধু শিকদারের ডাঙ্গী গ্রামের জাহাঙ্গীর মোল্যার মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে রুপা বড়। ছােট ভাই শফিকুল পেশায় রাজমিস্ত্রি। বাবা থাকতেও নেই রুপার ছেলে ফয়সালের। নানীর কাছেই বড় হচ্ছে সে। এখন তার বয়স ১৫। মাকে না পেয়ে সেও ভালো নেই। মানসিক সুস্থতা না থাকলেও মাকে ফিরে পেতে চায় সে। মধু শিকদারের ডাঙ্গী গ্রামের রহমত শেখ (২৯) বলেন, বিদেশ থেকে আসার পর তারা রুপার অস্বাভাবিক আচরণ দেখতে পান। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। আবার মাঝেমধ্যে তিনি মানসিক সুস্থ্য-স্বাভাবিক আচরণ করতেন। ওই ওয়ার্ডর ইউপি সদস্য কামরুল হাসান রুপার হারিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বেশ কিছুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রুপাকে খুজ পেতে তিনি সকলের সহযােগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT