1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান

চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী) ফরিদপুরে স্টপেজের দাবীতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৩৩ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:

চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী) ফরিদপুরে স্টপেজের দাবীতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ৫: ৩৮ মিনিটে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু’র সভাপতিত্বে চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী) ফরিদপুর রেলস্টেশনে স্টপেজের দাবীতে ফরিদপুর রেলস্টেশনস্থ ট্রেন লাইনে বর্নিত ট্রেন আটকে রেখে এবং কাফনের কাপড় পড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, সিটি পেইজের সদস্য আশিষ কুমার কুন্ডু, সেলিম মিয়া, আলী মকিম, ঘুরিফিরি ফরিদপুরে সদস্য ইকবাল হোসেন, সোহান আলী, আরিফ শেখ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লায়েক সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৪/০৫/২০২৪ তারিখে মাদারীপুর জেলার শিবচর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী (চন্দনা কমিউটার) ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা (ভাঙ্গা কমিউটার) ট্রেন দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী জনাব মো. জিল্লুল হাকিম। এ সময় মানববন্ধবনকারী জনতার দাবি ৪৮ ঘণ্টার ভিতরে কোন ফয়সালা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT