দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
গুগলে নিজের নাম লিখে সার্চ করলে সাধারণত সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা বিচ্ছিন্ন কিছু তথ্য ভেসে ওঠে। তবে গুগল ‘পিপল কার্ড’ (People Card) ফিচারের মাধ্যমে এখন যে কেউ সার্চ ফলাফলেই নিজের ভার্চুয়াল ভিজিটিং কার্ড বা গোছানো পেশাগত পরিচয় তৈরি করে নিতে পারেন।
গুগল পিপল কার্ড কী? পিপল কার্ড হলো গুগলের একটি ডিজিটাল আইডেন্টিটি ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা নাম, পেশা, শিক্ষাগত ও সামাজিক অবস্থান, সংক্ষিপ্ত পরিচিতি, নিজস্ব ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিংক এক জায়গায় যুক্ত করতে পারেন। বিশেষ করে সাংবাদিক, লেখক, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনলাইনে পেশাগত উপস্থিতি নিশ্চিত করতে এটি অত্যন্ত কার্যকর।
পিপল কার্ড যেভাবে তৈরি করবেন:
সতর্কতা ও বিকল্প ব্যবস্থা: পিপল কার্ড তৈরি করার সময় ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সতর্ক থাকা জরুরি। বাসস্থানের পূর্ণ ঠিকানা, ব্যক্তিগত ই-মেইল বা ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য যুক্ত না করাই ভালো।
তবে মনে রাখা প্রয়োজন, গুগল পিপল কার্ড সব দেশ বা অ্যাকাউন্টে সব সময় উপলব্ধ নাও থাকতে পারে। আপনার অঞ্চলে এই সুবিধা না থাকলে নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ, নিয়মিত আপডেট রাখা লিংকডইন প্রোফাইল এবং অন্যান্য পেশাগত প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে অনলাইনে শক্তিশালী পরিচিতি গড়ে তোলা সম্ভব।
(সূত্র: আমার দেশ)