1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

খেলাফত মজলিসের দাওয়াতি মাস উদযাপনের প্রস্তুতি বৈঠক

banglarakash
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৪১ Time View

খেলাফত মজলিস ঘোষিত ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘দাওয়াতি মাস ২০২৫’ যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ। বৈঠকে দাওয়াতি মাস সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন- খেলাফত মজলিসের দাওয়াত জনগণের মাঝে ছড়িয়ে দিতে সব শাখাকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT