দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম (১৮০৭৩)। গত ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
নবনিযুক্ত এডিসি মো. সাইফুল ইসলাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি আগামী সপ্তাহের মধ্যেই কক্সবাজারে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন।
উল্লেখ্য, কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বদলি হওয়ার পর থেকেই জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।