বাংলার আকাশ ডেস্ক :
অভিন্ন প্রশ্নপত্রে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে প্রায় ১০ লাখ ৬৯ হাজার এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ২ লাখের বেশি পরীক্ষার্থী রয়েছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ড এবার ৩৫টি নির্দেশনা জারি করেছে। একই প্রশ্নপত্রে সব বোর্ডে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সারা দেশে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী—
এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদ রাখতে ট্রেজারি ও থানার লকারে সংরক্ষণ, ট্যাগ অফিসার ও পুলিশের নিরাপত্তা, এবং নির্দিষ্ট সেট কোড অনুযায়ী প্রশ্ন খোলার ব্যবস্থা রাখা হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তবে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট দিনের পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়া হবে।
শিক্ষাবিদরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র ও একক মানদণ্ডে মূল্যায়ন এবারের পরীক্ষাকে আরও গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং করে তুলেছে।