1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০৩ Time View
ফিরিঙ্গীবাজার যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজে কৃতী এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
ফিরিঙ্গীবাজার যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজে কৃতী এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্কুলের সভাপতি সাদেকুর রহমান রিপন।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ফিরিঙ্গীবাজার যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের জ্ঞানী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার ফিরিঙ্গীবাজার যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত কৃতী এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক টিপলু বড়ুয়া ও লিপি বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হালিম। প্রধান বক্তা ছিলেন যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মোরশেদ, এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা দেব, যাত্রা মোহন সেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন এবং প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম মনি, মো. মুছা, ইমরান এমি ও শাহীন সুলতানা শশী।

এ সময় যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রাহনুমা নুর, ছলিম উল্লাহ্ আজাদ, মৌসুমী দত্ত, পিয়ালী বড়ুয়া, প্রভাষক সেলিনা আকতার, মালবিকা চৌধুরী, ইফতেখার আহমদ সিরাজী, মো. ওহেদুজ্জামান, সায়েরা বেগম, মেহেদী হাসান, মো. শাহ ইমরানসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কাজী আবদুর রহিম, রহিমা খাতুন, শাহেনা মমতাজ, রিজিয়া সুলতানা, মানস কুমার চক্রবর্তী, অজিত কুমার ধর, আবদুল হাফেজ, নজরুল ইসলাম, অম্বিকা রাণী, সেবন্তি সেনগুপ্ত, মো. আবদুর রহমান ও মো. আজিম উদ্দিন ছিদ্দিকী।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী এসএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT