বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
চেয়ারম্যানের অসুস্থতার খবর পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।
হাসপাতালে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী নুরুল আলমের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।
এদিকে নুরুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেছেন অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।