1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পরিকল্পনায় শূন্য পদের তথ্য চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


নির্বাচনী ইশতিহারে ঘোষিত ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জনবল ও শূন্য পদের হালনাগাদ তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শূন্য পদের বিস্তারিত তালিকা দ্রুততম সময়ের মধ্যে পাঠাতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে অনুমোদিত পদসংখ্যা, বর্তমান জনবল এবং শূন্য পদের তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপি ও ই-মেইলে সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আইইডিসিআর, সিএমএসডি, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলসহ সব সংস্থাকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, এই তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও শূন্য পদের হালনাগাদ চিত্র তৈরি করা হবে, যা পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত ও নিয়োগ কার্যক্রমে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT