1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

১০-২০টি নয়, আমাদের কয়েকশ ট্যাঙ্ক দরকার: ইউক্রেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১১ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

পশ্চিমা মিত্রদের কাছ থেকে কয়েকশ’ ট্যাংক প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের ট্যাঙ্ক দরকার। ১০-২০টি নয়, বরং কয়েকশ। খবর আল জাজিরার।

আন্দ্রি ইয়ারমাক বলেন, তার দেশের লক্ষ্য হলো ১৯৯১ সালের সীমান্ত পুনরুদ্ধার করা। শত্রুদের তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে।

এদিকে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে জার্মানি বাধা দেবে না বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

রোববার ফরাসি টেলিভিশন এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান আনালেনা বেয়ারবক।

এলসিআইকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর আনালেনা বেয়ারবক বলেন, যদি জানতে চাওয়া হয় পোল্যান্ড ট্যাংক পাঠাবে কি-না, তাহলে বার্লিন এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT