1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

১০ জুলাই ঢামেকে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী—এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে থাকবেন বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, এ পরিদর্শনের মাধ্যমে ঢাকা মেডিকেলের সেবার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ক্যান্সার শনাক্ত আরও নিখুঁত করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে একটি আধুনিক মাইক্রোস্কোপ সরবরাহ করা হয়েছে, যা রোগ নির্ণয় প্রক্রিয়াকে আরও সহজ করবে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব। তিনি বলেন, পর্যাপ্ত ভ্যাকসিন, রিএজেন্ট ও স্যালাইন মজুত রয়েছে। প্রয়োজনে রোগী বাড়লে মোবাইল হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT