1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে চারজন আটক, উদ্ধার হলো ফাঁদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় চারজনকে আটক করেছে বন বিভাগের টহল দল। শনিবার (৪ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খালসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের তথ্য অনুযায়ী, গভীর রাতে বন প্রহরীদের নজর এড়িয়ে ওই এলাকায় হরিণ শিকারের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত টহল অভিযানে বনরক্ষীরা চারজনকে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ ফাঁদ এবং কিছু কাঁকড়া জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা সবাই বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে বন বিভাগের দাবি। এ অভিযোগের ভিত্তিতে কয়েক দিন ধরে নজরদারি চালানোর পর অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।

বন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT