1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৭ Time View
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে। এ জন্য আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংসদ উপনেতার অসুস্থ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে নগরকান্দা থানা শাখার ১২ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত করা হলো। সম্মেলনের তারিখ ও সময় পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে জানিয়ে দেওয়া হবে।

গত ১ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিলো।

এর আগে ২০১৯ সালের ১৬ নভেম্বর নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফরিদপুর-২ আসন এই দুই উপজেলা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। নগরকান্দার এম এন একাডেমি স্কুল মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহা ১১ নভেম্বর এক চিঠিতে ওই সম্মেলন স্থগিত করেছিলেন। কারণ হিসেবে তিনি দুই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়ে নগরকান্দার সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর বাবলু ও সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন। এর তিন বছরের মাথায় এবারো বন্ধ হলো নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT