1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন ‘সবার জন্য এআই’: উন্মুক্ত মেটার নতুন ওপেন সোর্স মডেল, ভবিষ্যৎ ভাবনা জানালেন জাকারবার্গ এআই কি শ্রমিকের বন্ধু হতে পারে? কানাডীয় অর্থনীতিবিদ জ্যঁ-লুই আরকাঁর পর্যবেক্ষণ শতভাগ পাস ও শতভাগ জিপিএ–৫: সাফল্যের ধারা বজায় রাখল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এস.এস.সি ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ–৫-এ শীর্ষে ঢাকা বোর্ড, সামগ্রিকভাবে কমেছে পাশের হার আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরছে ‘থানা হেফাজতে থাকা’ সেই আলোচিত হাতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন না এলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে নামিবিয়া জমি হারিয়ে দিনমজুরি, ভুলতে বসা মাতৃভাষা: উত্তরাঞ্চলে ওঁরাও জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার লড়াই

সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে: প্রেস কাউন্সিল

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৩২ Time View

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সারাদেশে কর্মরত সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে। এর মাধ্যমে দেশের সাংবাদিকদের একটি প্রকৃত চিত্র উঠে আসবে। সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে প্রেস কাউন্সিলে যাওয়ার বিধান রাখা হবে।

রোববার (২৯ মে) ফরিদপুর সার্কিট হাউজ মিলনায়তনে ‘সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় কাউন্সিলের সদস্য প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, অশিক্ষিত ব্যক্তি দিয়ে সুস্থ, নীতি সম্ভব নয়। আলু-পটলের ব্যবসায়ীরা যদি সংবাদপত্রের মালিক হন তাহলে সাংবাদিকতার মান থাকবে না। একমাত্র রক্ষাকবচ হলো সত্যকে আঁকড়ে ধরা। নীতি-নৈতিকতাকে মেনে নিয়ে সাংবাদিকতাকে চালিয়ে যেতে হবে। অপরাধ চক্রের সঙ্গে যারা জড়িত তারা সব সময় চাইবে সাংবাদিকেরা যেন কখন স্বাধীনভাবে কাজ করতে না পারে।

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT