1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের উদ্বোধন, স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার প্রত্যাশা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের সদরপুর উপজেলায় নবনির্মিত ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব হাট-বাজার প্রতিষ্ঠা সময়োপযোগী উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, নতুন এ বাজার কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের জন্য একটি কার্যকর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, হাট-বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এর মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তারা মত দেন।

আয়োজকদের প্রত্যাশা, ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজার স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি এনে এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT