1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ কর্মস্থল থেকে বিদায় নেন তারা।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রেজাউল করিম মল্লিক, পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আবুল খায়ের।

মো. ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় দায়িত্ব পালনের আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে রেজাউল করিম মল্লিক চলতি বছরের ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় তারা অবসরে গেছেন। শেষ কর্মদিবসে পুলিশ সদরদপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় তাদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT