1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) রাতে উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়দল গ্রামের বাসিন্দা ফরিদা বেগম এবং তাঁর ছেলে জুবের মিয়া।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মা-ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা চালকসহ আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা বেগম ও তাঁর ছেলে জুবের মিয়ার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT