1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

‘রশিদ খানকে ছাড়াও ম্যাচ জেতা সম্ভব’

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৫৫ Time View

বুধবার থেকে মিরপুরে শুরু হচ্ছে আফগান টেস্ট। এই টেস্টে নেই বিশ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও রশিদ খান।

রশিদ খান না থাকলেও ম্যাচ জেতা সম্ভব বলেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

সোমবার সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, রশিদ খানকে ছাড়া খেলা একটু চ্যালেঞ্জিং। সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশা আল্লাহ।

হাশমতউল্লাহ আরও বলেন, এই টেস্টে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও বিশ্রামে, একই ভাবে আমাদের সেরা তারকা রশিদ খানও বিশ্রামে। তবে রশিদ খানকে ছাড়াও ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।

২০১৯ সালে চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নেমেই জয় তুলে নেয় আফগানিস্তান। সেই জয় অনুপ্রেরণা জোগাবে জানিয়ে আফগান অধিনায়ক বলেন, বাংলাদেশে আমরা একটা টেস্ট খেলে জয় পেয়েছি। সেই টেস্ট আমাদের জন্য অনুপ্রেরণার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT