1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন

যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ থেকে খালাস রিয়াল ডিফেন্ডার আসেনসিওর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯০ Time View
রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিওর ম্যাচ চলাকালীন একটি ছবি
অপ্রাপ্তবয়স্কদের জড়িয়ে আপত্তিকর ভিডিও ছড়ানোর মামলা থেকে রেহাই পেয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল আসেনসিও, তবে একই ঘটনায় তাঁর সাবেক তিন সতীর্থকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন স্প্যানিশ আদালত। ছবি: সংগৃহীত

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

অপ্রাপ্তবয়স্কদের জড়িয়ে আপত্তিকর যৌন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিও। স্পেনভিত্তিক গ্রান কানারিয়ার লাস পালমাসের একটি আদালত তাঁকে সব ধরণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের জুনে গ্রান কানারিয়ার একটি বিচ ক্লাবে ঘটা এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ এবং তা পরবর্তীতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। ওই একই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় আসেনসিওর সাবেক তিন রিয়াল মাদ্রিদ একাডেমি সতীর্থকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত তিনজনকে আচরণ সংশোধনমূলক কোর্সে অংশ নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের কাছ থেকে দুই বছর নির্দিষ্ট দূরত্বে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায় ঘোষণার পর স্বস্তি প্রকাশ করে রাউল আসেনসিও জানান, দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে সত্য উন্মোচিত হয়েছে। বিচার চলাকালীন সময়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় চরম মানসিক চাপের মধ্যে থাকতে হয়েছিল উল্লেখ করে তিনি এই অধ্যায়ের ইতি টেনে ক্যারিয়ারে মনোযোগ দিতে চান বলে জানান।

তবে স্বস্তির খবরের মাঝেও মাঠের বাইরে আরেকটি ঘটনায় বিপাকে পড়তে হয়েছে এই স্প্যানিশ ফুটবলারকে। পৃথক এক মামলায় মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আসেনসিওকে জরিমানা করার পাশাপাশি আগামী আট মাসের জন্য তাঁর ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছেন আদালত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লাব রিয়াল মাদ্রিদও তাঁর ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিষয়টি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT