1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাত পুনর্গঠনে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আজ দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর টেকনাফে দিনদুপুরে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ, উদ্বেগে পরিবার ও এলাকাবাসী রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল শেখ গ্রেফতার ফরিদপুরে মানববন্ধন, আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের উদ্বোধন, স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার প্রত্যাশা রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

যে দেশ স্যাংশন দেবে তাদের থেকে কিছুই কিনব না: প্রধানমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২২১ Time View

নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় বিশ্বব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬০তম কনভেনশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার প্রধান বলেন, যে কোনো দেশ এসে বিশাল অংকের টাকা দিয়ে কোনো প্রকল্প করতে বললে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং সেটা আমি করবও না। কারণ, আমাদের দেশের জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাই করব। এক সময় মিলিটারি শাসকদের সময় প্রচলিত ছিল যে, নিজের দেশের বড় অংকের টাকা দিয়ে প্রজেক্ট বানিয়ে সেই টাকা পরের কাছে তুলে দিয়ে তাদের কাছ থেকে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেব আরেকজনের হাতে। তার কাছ থেকে কমিশন খাব, ঘুষ খাব- এই ধরনের মানসিকতা কেন থাকবে! এটা আত্মহননের শামিল। বরং, একটা টাকা বাঁচাতে পারি কিনা, সে চেষ্টাই করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি আরেকটি সিদ্ধান্ত নিতে বলেছি। স্যাংশন দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যাদের দিয়ে সন্ত্রাস দমন করি তাদের উপর দেওয়া হচ্ছে স্যাংশন! আমি বলে দিয়েছি, সে দেশ স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে তাদের কাছ থেকে আমি কিছুই কিনব না। আমি আর কী করব! বাবা-মা-ভাইবোন সবাইকে মেরে ফেলেছে। আমার তো হারানোর কিছু নেই। আমার দেশটিকে আমি এগিয়ে নিতে চাই।

 

Advertisement

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT