1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

যুবকের গলায় বৈদ্যুতিক তার পেচানো লাশ উদ্ধার।

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৫৪ Time View
নিহত রাজিব মিয়া

 বাংলার আকাশ ডেস্ক :-

ঢাকার নবাবগঞ্জে পশ্চিম কৈলাইল ছবদুলের ভিটার জমির পাশে ডোবাতে ডুবন্ত অবস্থায় রাজিব মিয়া (১৮) গলায় বৈদ্যুতিক তার পেচানো লাশ পাওয়া গেছে। রাজিব মিয়া (১৮) পেশায় অটোরিকশা চালক। উওর কৈলাইল ইউনিয়ন কৈলাইল থানাঃ নবাবগঞ্জ জেলাঃঢাকা বাসিন্দা সেন্টু মিয়া (৪৬)এর বড় ছেলে।প্রতিদিনের মতোই অটোরিকশা নিয়ে জীবিকার তাগিদে বাসা থেকে বেড় হয়।বাসায় ফিরতে দেরি হওয়ায় সেন্টু মিয়া তার ছেলের মোবাইল এ ফোন করে ফোন বন্ধ পায়।সেন্টু মিয়া তাকে আশেপাশে খোজাখুজি করেন।পরে প্রতিবেশী রবিউল ইসলাম (৩০) সেন্টু মিয়ার ভাই সুরুজ মিয়াকে ফোন করে রাজিবের অটোরিকশা নবাবগঞ্জ থানাধীন পশ্চিম কৈলাইল ছবদুল এর চকের মধ্যে আছে জানায়। তাৎক্ষণিক সেন্টু মিয়া তার ভাই সুরুজ মিয়াকে নিয়ে উক্ত স্থানে যায় ও অটোরিকশা খুজে পায় তবে রাজিবকে দেখতে না পেয়ে আসে পাশে খোজাখুজি করতে থাকে।খোজাখুজির এক পর্যায়ে ছবদুলের ভিটি জমির পাশে ডোবাতে ডুবন্ত অবস্থায় দুটি পা দেখতে পায় এবং পা ধরে টান দিয়ে উপরে তুলতেই রাজিবের গলায় বৈদ্যুতিক তার পেচানো লাশ উঠে আসে। সেন্টুমিয়া রাজিবের লাশ বুকে নিয়ে চিৎকার করতে থাকে।তার চিৎকার এ গ্রামবাসী একত্রিত হয়।কিছুক্ষন পর ঘটনাস্থলে পুলিশ আসে ও মৃতদেহের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মর্গে পাঠানো হয়। মৃতের বাবা থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।মামলা চলমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT