1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

মোবাইল ফোনের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩৯ Time View

ফরিদপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। শনিবার রাত ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতের নাম মো. আকাশ। তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানায় পুলিশ। তবে সে সাভারের নবীনগর এলাকায় থাকত।

আকাশকে ছুরির আঘাতে হত্যায় অভিযুক্ত ফিরোজ ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে। ফিরোজকে আটকের চেষ্টা চলছে।

আকাশের বন্ধু শিমুল জানায়, ফিরোজ, শিমুল ও আকাশ পরস্পর তারা তিন বন্ধু। তারা সাভারের নবীনগরে একটি কারখানায় কাজ করে। শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও সে মোটরসাইকেল নিয়ে ফরিদপুরের কাচারিরটেকে বেড়াতে আসেন। রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সাথে ফিরোজের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, আকাশকে ছুরি দিয়ে গলায় আঘাত করা হলে সে মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু শিমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT