1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার চেষ্টার প্রতিবাদে উত্তাল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় পারিবারিক সিন্ডিকেট ও মনোপলি রোধে বড় আইনি জয়: সারের ডিলারশিপ মামলা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দেশের অর্থনীতিতে ফের বাড়ল মূল্যস্ফীতি: গ্রামীণ জনপদে সাধারণ মানুষের ওপর চাপের মাত্রা বেশি ২০০২ সালের হত্যা মামলা: নাটোরে আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন আদালত ৩০টির বেশি ব্যাংকের কার্ড ও এটিএম সেবা বন্ধ: কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে বাংলাদেশ ব্যাংকের তলব বেনিনকে ৩-০ গোলে হারিয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণাঢ্য সমাপ্তি ঘটাল আর্জেন্টিনা এলএনজি আমদানিতে আকাশচুম্বী ব্যয় ও ভর্তুকির চাপ সত্ত্বেও কাটছে না দেশজুড়ে গ্যাস-সংকট উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ: গোপালগঞ্জে সংঘর্ষে আহত ১০ রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ির লেকের ঝোপ থেকে নারী বাবুর্চির লাশ উদ্ধার শীতের আগে তীব্র তেল সংকটের আশঙ্কা: ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কবার্তা ভিটোলের সিইওর

মাঠে ধান রোপণের সময় বজ্রপাতে ঝালকাঠিতে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ Time View
ঝালকাঠির কাঁঠালিয়ায় ধানক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর স্থান ও বৃষ্টির দৃশ্য
ঝালকাঠির কাঁঠালিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা রোপণ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিতে ধানের চারা রোপণ করার সময় আকস্মিক বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দেলোয়ার নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি জমিতেই সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

চেঁচরী রামপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিশ্রমী এই কৃষকের আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT