1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দাকোপে র‍্যাবের কাছ থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা, পরে পুনরায় আটক ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফরিদপুরে ইয়াবাসহ চারজন আটক ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন ৪ জুলাই অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় চাপে বাংলাদেশ, নতুন শ্রমবাজার খোঁজার তৎপরতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা: ক্লাস উপস্থিতি ও ইনকোর্সে কঠোর নিয়ম শিশু রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুত বিচারের আওতায় আনার উদ্যোগ: তথ্যমন্ত্রী ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি, আরেকজন গ্রেফতার ঈদযাত্রায় ঢাকার বাস টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ

মাংকিপক্স নিয়ে দেশের সব বন্দরে সতর্কতা জারি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৭১ Time View

ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের ১২ দেশে ভাইরাসজনিত বিরল রোগ মাংকিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

দেশের সব বিমানবন্দরে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছেন।

রোববার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, নতুন কোনো রোগের তথ্য পাওয়া গেলে আমাদের বন্দরগুলোতে সতর্কতা জারি করা একটা রুটিন ওয়ার্ক।

সে হিসেবে আমরা সব বন্দরকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে মাংকিপক্সের প্রাদুর্ভাব দেখা যায়। সর্বপ্রথম বানরের দেহে শনাক্ত হওয়া এ রোগটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এবং এর আগে আফ্রিকার বাইরে দেখা যায়নি।

ইউরোপের দেশ যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেন এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রলিয়ায় এ পর্যন্ত মাংকিপক্সের রোগী পাওয়ার কথা জানিয়েছে।

বাংলাদেশ কী ধরনের সতর্কতা নিচ্ছে জানতে চাইলে ডা. আহমেদুল কবীর বলেন, এটা সংক্রামক রোগ। এ কারণে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। প্রাথমিকভাবে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। কোনো রোগী পাওয়া গেলে সেখানে আইসোসেশনে রাখা হবে।

বিমানবন্দরের মেডিকেল অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারও মধ্যে উপসর্গ থাকলে বা সন্দেহ হলে তাকে চিহ্নিত করে দ্রুত হাসপাতালে পাঠাতে বলা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT