1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফরিদপুরে ইয়াবাসহ চারজন আটক ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন ৪ জুলাই অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় চাপে বাংলাদেশ, নতুন শ্রমবাজার খোঁজার তৎপরতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা: ক্লাস উপস্থিতি ও ইনকোর্সে কঠোর নিয়ম শিশু রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুত বিচারের আওতায় আনার উদ্যোগ: তথ্যমন্ত্রী ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি, আরেকজন গ্রেফতার ঈদযাত্রায় ঢাকার বাস টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ ঈদযাত্রায় কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে বাড়ি ফিরছেন যাত্রীরা

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন ৪ জুলাই অনুষ্ঠিত হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৯ মেয়াদের নির্বাচন আগামী ৪ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ২১টি পদে পৃষ্ঠপোষক, ডোনার ও আজীবন সদস্যদের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত করা হবে।

সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার (রেজি.) মাজহারুল ইসলাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ খায়রুল হাসান এবং ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব মোহাম্মদ দেলওয়ার হোসেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, ১৯ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৩ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ থেকে ৯ জুন মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১১ জুন মনোনয়নপত্র জমা ও বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচন সম্পন্ন হবে।

৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এ নির্বাচনী তফশিলে স্বাক্ষর করেছেন এডহক কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক মীর নাসির হোসেন এবং সদস্য সচিব প্রফেসর শেখ আবদুস সামাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT