1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

বিল উত্থাপনে জটিলতায় নুরুল হক নুর, স্পিকারের সহায়তায় শেষ পর্যন্ত পাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় সংসদে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায় পড়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬” উত্থাপন করতে গিয়ে বারবার সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হন।

এ সময় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে একাধিকবার “আবার বলুন” বলে পুনরায় বলার সুযোগ দেন। প্রতিমন্ত্রী কয়েকবার চেষ্টা করলেও প্রথমদিকে বিলটি যথাযথভাবে উত্থাপন করতে পারেননি। পরে স্পিকারের দিকনির্দেশনায় তিনি সঠিকভাবে বিলটি উপস্থাপন করেন।

অবশেষে সংসদে উত্থাপিত ওই বিলটি আলোচনার জন্য গ্রহণ করা হয় এবং পরবর্তীতে “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬” সংসদে পাস হয়।

ঘটনাটি সংসদ অধিবেশনে কিছুটা আলোচনার জন্ম দেয়, তবে শেষ পর্যন্ত স্পিকারের সহায়তায় বিল পাসের মাধ্যমে অধিবেশনের কাজ সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT