1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বিমান বিধ্বস্তে ২ ফরাসি সেনাসহ নিহত ৩

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২১৫ Time View

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি অঞ্চলে দেশটির একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এ ঘটনায় দেশটির সামরিক বাহিনীর দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

ফরাসি সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটরের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ বলেছেন, দক্ষিণ ফ্রান্সের ভার বিভাগের গনফারন গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানার জন্য একটি তদন্ত দল কাজ করছে। ফৌজদারি ও ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে গেছেন।

ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মতে, নিহত তিনজনের মধ্যে দুজনই নিকটবর্তী দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।

স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেছেন, তাদের একটি বিমান দুর্ঘটনার জন্য ডাকা হয়েছিল। বিমানটি বিধ্বস্তের ফলে আশপাশের গাছপালায় আগুন ধরে যায়। তবে তা দ্রুত নিভে যায়।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, জল-বোমা নিক্ষেপকারী হেলিকপ্টারের সাহায্যে বিধ্বস্ত বিমানটি অবস্থান শনাক্ত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT