1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিতর্কচর্চা যুক্তিবোধ, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শুক্রবার (১০ জুলাই) ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত ‘বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিতর্কের মাধ্যমে ভিন্নমতকে সম্মান জানানো, যুক্তি বিশ্লেষণ এবং গঠনমূলক আলোচনার সংস্কৃতি তৈরি হয়। একটি কার্যকর জাতীয় সংসদও একইভাবে যুক্তি ও পাল্টা যুক্তির ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।

তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ হিসেবে জনগণের আস্থা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক আলোচনা দেশের মানুষের অধিকার, প্রত্যাশা এবং উন্নয়নের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে। একই সঙ্গে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার মানসিকতাও ইতিবাচক বার্তা দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা লুনা।

এ সময় আরও বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন, ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. আফরোজা বেগম এবং ক্লাবের সভাপতি ফাতেমা তুজ জোহরা সুরভী।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের ২৪টি বিতর্ক দল অংশ নিচ্ছে। আগামী ১২ জুলাই (রোববার) গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT