1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা শিক্ষার্থীদের শান্ত থেকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যেসব পরীক্ষাকেন্দ্রে অনিয়ম বা সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনে পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, বর্ষা মৌসুমে পরীক্ষা পরিচালনা একটি বড় চ্যালেঞ্জ হওয়ায় সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেসব কেন্দ্রে বন্যার পানি প্রবেশ করেছে, সেখানে দ্রুত বিকল্প কেন্দ্র নির্ধারণের জন্য স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুমিল্লা সরকারি কলেজের একটি কেন্দ্রসহ কয়েকটি স্থানে সমস্যা দেখা দিলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে বর্ষা মৌসুম এড়িয়ে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৭ সাল থেকে ধাপে ধাপে এসএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষাবর্ষ ডিসেম্বর-জানুয়ারি সময়ে নিয়ে আসার বিষয়েও কাজ চলছে। তবে এ ক্ষেত্রে সিলেবাস যথাসময়ে সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT